১২:১৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন পরীক্ষার্থী

নিউজ ডেস্ক

হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এইচএসসি পরীক্ষায় অংশ নেন সৈয়দপুরের শিক্ষার্থী আন্নাবিউল উম্মি।

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে এক এইচএসসি পরীক্ষার্থী হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পরীক্ষার হলে উপস্থিত হয়ে সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত পরীক্ষায় সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে অংশ নেন আন্নাবিউল উম্মি।

আন্নাবিউল উম্মি সৈয়দপুর শহরের গোলাহাট এলাকার আজাহার আলীর মেয়ে এবং কয়া গোলাহাট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে হঠাৎ প্রসবব্যথা শুরু হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি একটি সুস্থ সন্তানের জন্ম দেন। চিকিৎসকদের প্রয়োজনীয় প্রাথমিক সেবা গ্রহণের পর তিনি পরীক্ষা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। বিষয়টি কেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হলে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পরে দুপুরে তিনি সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষা শেষে আন্নাবিউল উম্মি বলেন, “অনেক কষ্ট হচ্ছিল, তবু পরীক্ষা মিস করতে চাইনি। এক বছরের পরিশ্রম যেন নষ্ট না হয়, তাই এ অবস্থায়ই পরীক্ষা দিতে এসেছি। সবার কাছে আমার ও আমার নবজাতক সন্তানের জন্য দোয়া চাই।”

সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শাহীদ শাহাব বলেন, ওই দিন সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষার্থীর বিশেষ পরিস্থিতি সম্পর্কে জানার পর তাকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরীক্ষা শেষে কেন্দ্রের পক্ষ থেকে নবজাতক শিশুর জন্য শুভেচ্ছাস্বরূপ একটি উপহারও দেওয়া হয়।

আন্নাবিউল উম্মির এই দৃঢ় মনোবল ও শিক্ষার প্রতি অদম্য আগ্রহের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে।

সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন পরীক্ষার্থী

সময় : ১১:৪৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬