০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় বাংলাদেশ, তিন ম্যাচ নিয়ে জামাল বললেন ‘কঠিন হবে’

খেলাধুলা ডেস্ক

ফিফা আশিয়ান কাপ খেলতে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল।

স্পোর্টস ডেস্ক: ফিফা আশিয়ান কাপ খেলতে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ের আগে যেতে না পারলেও শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ায় পৌঁছে স্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

ইন্দোনেশিয়ায় পৌঁছে জামাল বলেন, ‘অবশেষে ইন্দোনেশিয়ায় আসতে পেরে ভালো লাগছে। আমরা আরও কিছুটা আগে আসতে চেয়েছিলাম। কিন্তু ভিসা সংক্রান্ত সমস্যার কারণে আসতে পারিনি। তবে অবশেষে আমরা এখানে এসেছি।’

ইন্দোনেশিয়া সফরে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে থাকছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। বাংলাদেশ অধিনায়কের মতে, তিনটি ম্যাচই কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে।

জামাল বলেন, ‘কোচ যেমন বলেছেন, আমরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের বিরুদ্ধে তিনটি ম্যাচের জন্য মুখিয়ে আছি। আমরা জানি, এটি কঠিন হতে যাচ্ছে। তবে আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি এবং আমাদের ভালো আত্মবিশ্বাস রয়েছে। একই সঙ্গে আমরা জানি, এটি কঠিন হবে।’

সাফের প্রস্তুতিও

ইন্দোনেশিয়া সফরকে শুধু ফলাফলের দিক থেকে দেখছেন না জামাল ভূঁইয়া। সামনে সাফ চ্যাম্পিয়নশিপ থাকায় এই সফরকে প্রস্তুতির অংশ হিসেবেও দেখছে বাংলাদেশ দল।

এক মাস পর অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপই দলের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

জামালের ভাষায়, ‘কোচ যেমন বলেছেন, এটি আমাদের জন্য একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট। কারণ এক মাসের মধ্যে আমাদের সাফ টুর্নামেন্ট রয়েছে, যা আমাদের মূল লক্ষ্য।’

জয় ও পয়েন্টের লক্ষ্য

প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হলেও মাঠে নেমে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বাংলাদেশ। ইন্দোনেশিয়া সফর থেকে কয়েকটি পয়েন্ট কিংবা এক-দুটি জয় নিয়ে ফিরতে পারলে সেটিকে সফল সফর হিসেবে দেখবেন জামাল।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অবশ্যই, একটি দল হিসেবে আমরা প্রতিযোগিতা করতে চাই। যদি আমরা কয়েকটি পয়েন্ট পেতে পারি বা এক-দুটি ম্যাচ জিততে পারি, তবে তা আমাদের জন্য খুবই সফল একটি সফর হবে।’

ভিসা জটিলতা কাটিয়ে ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পর এখন মাঠের লড়াইয়ের দিকে মনোযোগ বাংলাদেশ দলের। সামনে তিন কঠিন ম্যাচের পাশাপাশি সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিও এই সফরের অন্যতম লক্ষ্য।

ইন্দোনেশিয়ায় বাংলাদেশ, তিন ম্যাচ নিয়ে জামাল বললেন ‘কঠিন হবে’

সময় : ০৫:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬