০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের

প্রযুক্তি ডেস্ক

ভ্রমণের সময় হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়াই-ফাই নেটওয়ার্কে অনুপ্রবেশ করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির জন্য নতুন ধরনের সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা।

মাইক্রোসফটের থ্রেট ইন্টেলিজেন্স বিভাগের তথ্য অনুযায়ী, ‘ক্যাপটিভক্রাঞ্চ’ নামে পরিচিত এই সাইবার হামলার সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে। গত মে মাস থেকে হোটেল ও আতিথেয়তা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়াই-ফাই নেটওয়ার্কে অনুপ্রবেশের ঘটনা পর্যবেক্ষণ করেছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফট জানিয়েছে, হোটেলের ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার পর অনেক ব্যবহারকারীর ডিভাইসে ভুয়া পপ-আপ বার্তা দেখানো হচ্ছে। এসব বার্তার মাধ্যমে ব্যবহারকারীদের ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোড করতে প্রলুব্ধ করা হয়।

একবার এই সফটওয়্যার ডিভাইসে প্রবেশ করলে হ্যাকাররা ব্যবহারকারীর বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে। এমনকি স্ক্রিনশট নেওয়া, কিবোর্ডে টাইপ করা তথ্য নজরদারি করা এবং দূর থেকে ডিভাইস নিয়ন্ত্রণের মতো কাজও করতে পারে।

মাইক্রোসফটের পরামর্শ, হোটেলের ওয়াই-ফাই ব্যবহারের সময় হঠাৎ কোনো অপ্রত্যাশিত পপ-আপ বার্তা দেখা গেলে তাতে ক্লিক করা যাবে না। কারণ এসব বার্তা অনেক সময় উইন্ডোজ বা অন্য সফটওয়্যারের আপডেটের মতো দেখিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওয়াই-ফাইয়ে সংযুক্ত হওয়ার পরপরই যদি কোনো অস্বাভাবিক আপডেট বা সফটওয়্যার ইনস্টলের বার্তা আসে, তাহলে সেটি হ্যাকারদের তৈরি ফাঁদ হতে পারে।

এ ধরনের সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে ভ্রমণের সময় সম্ভব হলে হোটেলের ওয়াই-ফাইয়ের পরিবর্তে মোবাইল হটস্পট ব্যবহারের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। পাশাপাশি অপরিচিত নেটওয়ার্কে সংবেদনশীল তথ্য আদান-প্রদান না করার বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের

সময় : ০২:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬