০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির মানচিত্র পোস্ট করে এটিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির একটি মানচিত্র পোস্ট করেছেন। ওই ছবিতে কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো হয়েছে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) করা ওই পোস্টের ছবিতে ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালিকে চিহ্নিত করে তার ওপর ‘NEW U.S. Territory’ লেখা রয়েছে। 

এর আগে গত সপ্তাহে ইরানের ‘আত্মসমর্পণ’ নিয়ে কথা বলার সময় ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার ইঙ্গিত দিয়েছিলেন। সোমবারও তিনি বলেন, জলপথটির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে এবং এটিকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করার ধারণাটি তাঁর কাছে ভালো মনে হচ্ছে। 

ট্রাম্পের নতুন পোস্টকে সেই বক্তব্যেরই আরও স্পষ্ট প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তাঁর এমন পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

হরমুজ প্রণালি কেন গুরুত্বপূর্ণ

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ইরান ও ওমানের মধ্যবর্তী এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। ফলে এর নিয়ন্ত্রণ, নৌ চলাচল বা নিরাপত্তা নিয়ে যেকোনো বড় ধরনের সংকট আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।

বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিকে নিয়ে ট্রাম্পের এমন বক্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইতোমধ্যে জলপথটির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ ও নৌ চলাচল নিয়ে দুই দেশের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। 

ইরানের পক্ষ থেকেও ট্রাম্পের দাবির বিরোধিতা করা হয়েছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ট্রাম্পের পোস্টকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন এবং হরমুজ প্রণালির বিষয়ে তাঁর দাবিকে প্রত্যাখ্যান করেছেন। 

ফলে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা।

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট

সময় : ০৬:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬